• Home
  • About
  • Contact
    • Category
    • Category
    • Category
  • Shop
  • Advertise

Banggle.Info

facebook google twitter tumblr instagram linkedin

এখন আর তোর জন্য দুম করে কিছু লিখতে পারি না আগের মতন। এখন আর তোর জন্য ফ্যাঁচ ফ্যাঁচ কত্তে পারি না আগের মতন। এখনও মন খারাপ হয়, কিন্তু মন কেমন থাকে না আগের মতন। কিন্তু আজ হঠাত্ই অন্ধকারের বৃষ্টি হঠাত্ বৃষ্টি, আগের মতন। সেই রকম ভেজা ভেজা, মনকেমনের গন্ধওয়ালা, একনাগারে টুপটাপ, ঠিক তোর মতন। এক্কেবারে তোরই মতন।
অফিস থেকে ফেরার পথে আজ বৃষ্টি ভিজলাম খুব। আগের মতোই। অনেকদিন পর। আমার চোখে মুখে বৃষ্টির বড় বড় ফোঁটা, শান্ত ভাবে দাঁড়ালে মনে হয়, পিয়ানোর রিডে কারোর আঙুল বোলানোর মতো, আমার চোখে মুখে টিপটিপ সুর তুলছে কেউ। এলোমেলো, কিন্তু সুন্দর।
বৃষ্টি পড়লেই শক্তির একটা লাইন বার বার মনে পড়ে আমার। প্রথম যা শুনেছিলাম, তিতলি সিনেমাটায়। পেয়েও না পাওয়ার একটা মুহূর্তে অপর্ণা সেনের গলায়, অদ্ভুত মনখারাপিয়া সে লাইন, একটাই লাইন, তাতে যেন আমার বৃষ্টি মন খারাপের সবকিছু সাজানো গোছানো অদ্ভুত ভাবে,
“এখানে বৃষ্টি পড়ে বারো মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাঙমুখ সবুজ নালীঘাস, দুয়ার চেপে ধরে”।
দেখছিস, লিখতে লিখতে আরও ঝেঁপ্পে বৃষ্টি। আচ্ছা? তোর ওখানেও কি একইরকম বৃষ্টি পড়ছে আজ, এই মুহূর্তে? কি করছিস তুই? ঘুমোচ্ছিস? নাকি কথা বলছিস অন্য কারো সাথে? নাকি আমার মতোই মনকেমন তোর? কে জানে..
আমার ঘরের খোলা জানলা দিয়ে আলো ছিটকে পড়েছে বাইরের অন্ধকারে। আমার কার্নিস বেয়ে টুপটাপ জল, পড়ার আগে মাঝপথে, চোখে ধরা দিচ্ছে ঘরের আলো লেগে।  চকচক করে উঠছে সে সব একলা অন্ধকারের মধ্যেও। আর আসছে শব্দ। ছাদের পাইপ বেয়ে বৃষ্টি জল পড়ার শব্দ। ঝেঁপে বৃষ্টির ঝমঝম শব্দ। একভাবে সে শব্দে নিজেকে সঁপে দিলে মনে হয়, জীবনের শেষ কিছু মুহূর্তে, শেষতম শব্দ এসব। এরপরেই গলে যাব, ভেসে যাব আমি। রাস্তার নোংরা জলে হবে আমার শেষকৃত্য। ভুত হয়ে থেকে যাব জমা জলে, কবে তোর পা ভেজাব, মুক্তি আমার সে সময়েই।
“আমার সর্ব অঙ্গে জল, সর্ব অঙ্গ ভেজা হবে
এই বৃষ্টি শেষে আমার তোমার সঙ্গে দেখা হবে..”
আমার ঘরের সামনের ছাদের পাঁচিলে সার সার টব। তাতে ফুল, কিছু গাছ। আপাদমস্তক ভিজবে ওরা সারারাত। ওদের বলি, আমার হয়ে খানিকটা বৃষ্টি ভিজে নিতে। বৃষ্টি হলে চারপাশে কিরকম আলো আলো হয়ে যায় দেখেছিস কখনও ভালো করে? তোর মুখে সেই আলো দেখতাম। আজ সেই আলোতে তোকে দেখলাম। আগের মতোই আছিস। একইরকম।
“আমি বৃষ্টি ভালোবাসি, তাই মেঘের কাছে ফিরে ফিরে আসি,
আমি বৃষ্টি জলে শুদ্ধ হতে চাই, আমি তোমার প্রেমে শুদ্ধ হতে চাই”
আবার কখনও এভাবেই বৃষ্টি নামবে একদিন। ভেজা রাস্তায়, জংলা গাছের ভিড়ে এক্কেবারে একলা থাকব দুজন। বৃষ্টিতে ভিজতে ভিজতে বৃষ্টি মানুষ হওয়ার আগে জাপটে ধরবো তোকে। আদরে আদরে বৃষ্টি মাখব জিভে। তোকে বৃষ্টি চুমু খাব। প্রাণপনে..
চুমুর দিব্যি আমার, তোকে বৃষ্টি চুমু খাবো….


Share
Tweet
Pin
Share
No comments
কোলাহলে কিংবা নির্জনে, নৈঃশব্দে কিংবা গর্জনে, স্বপ্নে কিংবা জাগরণে, প্রলয়ে কিংবা সৃজনে, খুঁজি ফিরি নিজেকে একান্ত আমার আমি-কে। নীল জলের টানে দিগন্তের দিকে ঝুঁকে পড়েছিস তুই। জীবন ধেয়ে বেড়ায় তোমাকে আর আমায়। অতঃপর কিছু রঙ নিয়ন্ত্রনে রাখা হয়নি গাছেদের নিজস্ব ক্যানভাসে। নরম আলোর বৃত্তে আমরা পরস্পর ছায়া এবং দৃশ্যাবলি... বৃত্তের বাইরে আছি আমরা, চালাঘর আর রংচটা চায়ের কাপ, চুমুর জায়গায় চুমুক রেখে পোড়ামাটির জীবনশৈলী লিখে রাখি সেরামিক্সের কথকথায়।
ট্রেন চলে গেছে ছেড়ে। ফিরে আসবেনা আর বৃষ্টির মরসুমে। কেউ ফিরে যায় বাস্তবে আর কেউ ওয়েটিংরুমে। চশমার ফাঁকে কবেকার জল, আজও থেকে গেছে একা। নদীতে গাছের ছায়া,
শেওলা পড়া পাঁচিল… সব ছিল একা, তোর মত একা।

ঢের ভাল ছিল আমার বিষণ্ণতা… বিষ বুকে এখন আমি স্বপ্নের মত বোকা… নীলের আভায় রক্ত মাখিয়ে রোজ ছবি আঁকি মানুষের ভীড়ে। ভাঙ্গা পাঁচিল,শকুন,অন্ধকার আর তার মাঝখানে আমি রঙহীন-একা। এর চেয়ে ঢের ভাল ছিল তোর মত বিষণ্ণতা।
আসবে যত পাতার কথাও - কে কখন চেয়েছিলো শীতের কবিতা - বলেছিলো - কথা দাও-
আজও সে কথামালা আছে তোলা অবাক খাতার 'পরে - আজ আবার হয়তো হবে খোলা।
হয়তো হবেনা - আহা - না ঝর্ণা - না বর্ষাবেলা - পদচিহ্নময় বাংলার রূপোলি খেলা - খেলা ফেলে চলে যাওয়ার নৌকো জীবনে ফেরেনা। নোঙরের দাগ পড়ে রয় ঘাটে - তবু সে অচেনা।



দেখি - ঝকঝকে সব মুখ - চকচকে স্নানঘর - অর্ধচেনা - অর্ধজানা - আশপাশের নতুন কলস্বর।
ওই মুখ, ওই ঘরদোর আমাদেরই পাড়ায় ছিলো -
আগে তা তেমন করে নজর পড়েনি - আজ হঠাত পড়লো। এইমাত্র রাস্তায় দেখা নতুন মুখকে মনে করে - হয়তো কবিতা হবে - কিংবা গল্প। পাতারা রাখবে ধরে।

রাতের অন্ধকারেও নাকি লুকিয়ে থাকে কিছু গল্প। আমি তাই চোখ মেলে অন্ধকারের উপস্থিতি মেপে অপেক্ষায় আছি। দাও, তোমার গল্পের কিছু প্রান, তা দিয়েই আমি রচনা করবো অসহায় আত্নসমপর্ণে হারিয়ে যাওয়া কোন গানের শেষ দু'লাইন।
একঝাঁক মানুষের মধ্যে খুব একা হয়েছিলাম আজ বিকেলেই। শেষ বিকালের সূর্যটা কারন। এই রকম সূর্যাস্তের কাছে গেলে মন যে কেমন করে।
একটা ছোট্ট মেয়ে বালিতে গড়াগড়ি দিচ্ছিল। আমি প্রজাপতির মত সেই মেয়েটার দিকে তাকিয়ে ছিলাম। জীবনের সুখগুলো ওর ফ্রকের ভাজে ভাজে দোল খাচ্ছিল। অস্ত যাওয়া সুর্যের আলোতে
ওকে কি দারুণ যে দেখাচ্ছিল। ডিজিটাল ক্যামেরার ক্লিক এ সেই বিকেলের সূর্যটা আমার
কাছে বন্দী হলো।
এক রাশ কলকাকলির মধ্যে দাঁড়িয়ে আমার নিজস্বতায় সূর্যকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিলাম।
কি আশ্চর্য এক অনুভব, এখানের অস্ত যাওয়াটা সূর্যটা ওখানে মায়ের চোখে আলো দিচ্ছে।

কেউ চলে যাবে,হয়তো কেউ- অনেক কাছে থেকেই ভুলে যাবে। তবু ধরে রাখতে ইচ্ছে করে,
তবু পাশে থাকতে ইচ্ছে করে… রাশি, রাশি গল্প বলা রাত- হয়তো একদিন ভোর হবে,
জানি আর কখনোই ফিরবে না সেই রাতের-ই টানে।
আমার এই ছোট শহরে যারা ছিল-সবাই আছে, এখনো পদ্যে খুঁজি,গদ্যে আঁকি, ভুল করে হলেও তোমাতে হারাই। একলা ঘর,কিছু পুরনো স্মৃতি এলোমেলো তোমার প্রিয় বই- একলা জ্বলা মোমবাতি,



ধুলো জমা সেই গিটারে- বিষাদী সূর বাজে।
এখনো আকাশে মেঘ জমে বৃষ্টি পড়ে, এখনো আমি ভিজি…

বৃষ্টির শহরে বিষন্ন বিকেলের রঙ পালটে দিয়েছিল সে চায়ের টেবিল। লুচি-ডালের অদ্ভূতুরে সময়ের আড্ডাবাজি আর গতিপথে উড়ে আসা সহস্র বৃষ্টিকণার 
ভেতর পূণর্বার জেগে উঠা অতীত দিনের বিচ্ছিন্ন সব সুরের আকস্মিক খোঁজ। 
আমাদের বেঁচে থাকা জলমগ্ন দুঃস্বপ্নের মত অথচ বৃষ্টি জল ফেরায় নিখোজ হয়ে যাওয়া মগ্নতার দিন। মায়ের আচলের সেই সে ওম। মাকড়শার জালের ভেতর থেকে কবিতা বুনার আশ্চর্য সব সূত্র আর 




পৃথিবীর কোথাও দুঃখরা থাকে, তা অস্বীকার করার দীপ্ত সাহস। 
অথচ তুমি আমি ভালো করেই জানি, শহরের দুঃখভার অধিক হলে বৃষ্টিরা নামে, মেঘেরা ধারণ করে গভীর যত কালো। 
Share
Tweet
Pin
Share
No comments

হলুদ জীবনের ধারাপাত শেষে ডেকেছ আমায়, বকুল শুভ্র দিনগুলো কি ফের পাওয়া যায় ?


এবার এই শীত গেলে ফিরিয়ে দিও,
মান-অভিমান আর রাগ-অনুরাগ গত বর্ষায় যা দিয়েছি সবটুকু তোমায়।
 হয়তো আমার একটা চিঠি ছিল না পড়া,
তাও রেখেছিলে ফেলে ;
খামটুকু ও হয়ত খোলার সময় হয়ে ওঠে নি কখনো।
 হয়তো বুকশেল্ফে একাকী একটা বই ছিল,
না পড়া- ফিরে আসার সময় জানতে পারিনি পড়েছিলে কী না;
 জেনেছিলে কী গল্প লেখা ছিলো তাতে ।
হয়তো বারান্দায় পড়ে থাকা কোন টবে-
আমার ছুঁয়ে দেয়া কোন চারা গাছ অযতনে কিছুদিন বেড়েছিল আনমনে,
কী ফুল হতো জানিনা তাতো তুমিও জানোনি।
 তার আগেই যে শুকিয়েছে তার ডালপালা।
হয়তো একটা কবিতা জন্মেছিলো একাকী হয়ে থাকা চার দেয়ালে
 কোন একদিন তুমি পড়বে বলে কুয়াশায় মগ্ন রাতে।
ভিজেছে রাতভর বাতাসে উড়ে যাওয়া সেই কবিতাও পড়া হয়নি ।
এত কিছু হয়ত হয়ে, একদিন পাতাঝরা শীত ফিরে গেলে –
 যা-ই গত বর্ষায় পাশাপাশি হেঁটে কুড়িয়েছি দুজনে হাতে হাত রেখে,
গত বর্ষায় যতটা ভিজেছিল আমাদের সর্বস্ব অশ্রুজলে–
 তার সবটুকু হয়ে বর্ষার পরে শরৎ পেরিয়ে কিংবা হেমন্তের খোলা আকাশে –
সেখানেই হয়ত কিছু রেখেছিলে,
 যদি পারো ফিরিয়ে দিও তাও।

শুদ্ধ ভালো বাসার ডাকটিকেট লাগানো খামে মৌনতার দস্তাবেজ ভেবে আমি বুঝে নেবো …. একদিন এখানেই তুমি ছিলে
কোন এক আড্ডায় ;
গানের আসরে কিংবা মিতবাক হয়ে থাকা জোছনায়।



     style="display:block"
     data-ad-client="ca-pub-2221917604703020"
     data-ad-slot="3174276807"
     data-ad-format="auto">

Share
Tweet
Pin
Share
No comments



তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ। দ্যাখো, দ্যাখো , কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম...কেমন করে বলি? 

আমি যাকে কষ্ট বলেছি, তুমি তাকে কল্পিত বোলোনা। কল্পিত কষ্টের চুড়া কখনোই এতটা আকাশ ছুঁতে পারে না। যতটা দীর্ঘ্য হবে হিমালয়,  ছুঁয়ে ফেলে আমার ভেতরে জমা কষ্ট নিষাদ। 
তবুও বলি, ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাবো। যে দিকে দুচোখ যায়...যেতে তার খুশি লাগে খুব। ভালোবাসা পেলে কেন আমি পায়েসান্ন খাবো? যা খায় গরীবে, তাই খাবো বহুদিন যত্ন করে। 
আমি ফিরে যাব আমার মায়ের কাছে, সেই ছোট্ট পিঁড়িটার কাছে। অনেক অযত্ন অবহেলায় পড়ে আছে সে। আমি ফিরে যাবো সেই ছোট্ট থালার কাছে। বহুদিন ভাত বাড়া হয় না তাতে। সেই ছোট্ট গেলাস'টাও ফিরে গেছে কাউকে ফিরে না পেয়ে। আমি জানিনা, উঠোনের সেই চাঁপা গাছটা আজোও ফুল ফোটায় কি না, আমার জানা নেই, আমার খুব জানতে ইছে করে সেই রূপকথার ইতিহাস। শুয়োপোকা থেকে রাজহাঁসের শৈশব জানে কতটা সত্যি ছিল রূপকথা। 
চিলেকোঠারা আজোও জানে কৃষ্ণচুড়ার রঙ পালটে যাওয়ার ইতিহাস, চিলেকোঠার কোনায় কোনায় লেখা আছে দখিনা বাতাসের গতিপথ। 

আমার মনে পড়ে যায় অনেক কাজ বাকি থেকে গেল, অনেক কথা না-বলা থেকে গেল। হয়তো আর কখনোই বলা হবে না, তবু  বলতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে, লিখতে ইচ্ছে করে সেই শুয়োপোকার গল্প, যার প্রজাপতি হতে ভীষন ভয়। আমি ভুলে যাই আমার অবকাশের  কথা, বুঝতে পারি অবকাশ নেই আমার, অভ্যেসে মিশে গেছিস তুই আমার। তারপর একদিন তুমি জানতে পারবে না বলা গল্পেরা খুঁজে নিয়েছে নতুন মোড়, পেছনে পড়ে রইলো পুরনো ঘরের সেই হাঁসি কান্নারা...একা এবং একা...।।


     style="display:block"
     data-ad-client="ca-pub-2221917604703020"
     data-ad-slot="3843650204"
     data-ad-format="auto">

Share
Tweet
Pin
Share
No comments
ভূতটাকে আমি দেখেছিলাম পুরোনো পোস্ট অফিসের
সামনে। সেই থেকে ভূতের গল্পটা সবাইকে বলে আসছি, কেউ বিশ্বাস করছে, কেউ কেউ করছে না।
নদীর একটা দিক ভাঙ্গতে ভাঙ্গতে শহরের উত্তর দিকটা অনেকখানি গিলে ফেলল। পুরোনো পোস্ট অফিসের বাড়িটা থেকে যখন আর মাত্র বিশ গজ দূরে জল, তখনই সরকার তরফ অফিসটাকে শহরের মাঝখানে তুলে আনে। পুরোনো বাড়িটা নদীগর্ভে যাওয়ার জন্য মৃত্যুদ্বন্ডাদেশ পেয়ে একা পোড়ো বাড়ির মত দাঁড়িয়ে রইলো। তার বিশ গজ দূরে নদীর পাড় আরও খানিকটা ভাঙ্গল। ভাঙ্গতে ভাঙ্গতে সেই জল এসে একদিন বাড়ির ভীত ছুঁয়ে ফেললো। তলা থেকে ধুয়ে নিয়ে গেল মাটি। কিন্তু সে সময় বর্ষার পর জলে মন্দা লেগে যাওয়ায় সেবছরের মত পুরোনো বাড়িটা বেঁচে যায়। কেবল নদীর দিকটায় একটু কাত হয়ে দাঁড়িয়ে রইল।

ওই ভাবেই রয়ে গেল বাড়িটা, কেউ এসে দখল নেয়নি। কেবল তার জানালা দরজা গুলো গরীব-গুর্বোরা খুলে নিয়ে গেল, কিছু আলগা ইট নিয়ে গেল লোকজন। কিন্তু পিসার হেলানো স্তম্ভের মত সেই হেলা বাড়িতে কেবল নদীর বাতাস বইতো দীর্ঘ্যশ্বাসের মত, আর ছিল বাদুড়, ইঁদুর, চামচিকে, সাপখোপ আর উদ্ভিদ। গাছের জান বড় সাংঘাতিক, তারা ভিত ফাটিয়ে গজায়। তা এরা সবই ছিল, আর কেউ নয়।

তখন আমি ছোট। বছর সাত আটেক বয়স হবে। সে বয়সটার ধর্মই এই যে, পৃথিবীর সবকিছুই হাঁ করে দেখা। সব কথা হাঁ করে শুনি। কিছু বোকাসোকাও ছিলাম। বড়রা কেউ সঙ্গে না থাকলে যেখানে সেখানে যাওয়া ছিল বারন। যাওয়ার সাহসও ছিলনা। 

তখন দাদু বিকেলবেলায় প্রতিদিন একহাতে আমার হাত অন্য হাতে লাঠি নিয়ে বেড়াতে বেরোত। সবদিন একদিকে বেড়ানো হত না। তবে প্রতিদিনই আমরা নদীর পাড়ে যেতাম। নদী শহরের ভেতর ঢুকে এসেছে। কাজেই বেশি দূর যেতে হয় না। একটু হাঁটলেই নদী।শীতকাল তখন, বিশাল বিস্তির্ন চর ফেলে নদী আবারও খানিকটা উত্তরে সরে এসেছে। সে চরের মাটি চন্দনের মত নরম। তার উর্বরতা খুব। 
আমি আর দাদু সেই নদীর পাড়ে দাঁড়াতাম, দাদু লাঠিটা তুলে দুরের দিকে দেখাতেন। বলতেন-ওই যে কাকতাড়ুয়া, কেলো হাঁড়ি দেখছো ওইখানে ছিল একটা বহু পুরোনো ডুমুর গাছ। ওর তলায় পঞ্চাশ ষাট বছর আগেও রাম পন্ডিতের পাঠশালা ছিল। আর ওই যে ডালের খেত খড়ের ঘর, ও ছিল ডাকাতে কালীবাড়ি। এখন দেখে বোঝাই যায় না। 

শহরের অনেকটাই হারিয়ে গেছে। সেই অংশ টুকুতে ছিল বসত বাড়ী, ইস্কুল, মন্দীর রাস্তা। সেটুকুই সব নয়, তার সাথে অনেকের বাল্য-কৈশোরের নানা স্মৃতিচিহ্নও। কত পুরোনো গাছ, পাথর, ঘাট আঘাটা। 
দাদু নদীর ধারে এলেই আমাকে উপলক্ষ্য করে সেই সব পুরোনো স্মৃতির চিহ্নগুলোর স্থান নির্দেশ করার চেষ্টা করতেন। তারপর চুপকরে দাঁড়িয়ে থাকতেন। নতুন ঘাট তৈরী হয়েছে, সেখানে নৌকা বাঁধা। দাদু কখনও সেই ঘাটের ধারে গিয়ে ঝিম হয়ে বসে থাকতেন। তাঁর একদিকে আমি, অন্য দিকে লাঠি।

বাঁ ধারে, অনেকটা দূরে পুরোনো পোস্ট অফিসের রহস্যময় হেলে পড়া বাড়ি দেখা যেত। জানালা দরজার প্রকান্ড হাঁ-গুলো শোকার্ত চোখের মত চেয়ে আছে সজীব পৃথিবীর দিকে। সামনের বর্ষায় যদি বাঁধ ভাঙ্গে তো তার পৃথিবীর মেয়াদ শেষ হবে। মুমুর্ষ বাড়িটা এই সত্যটা বুঝতে পেরেছিল। সে তাই অজানা মানুষের কাছে তার মৃত্যুসংবাদ পাঠাতো ওইসব অন্ধকার চোখের ভাষায়। 

বিকেল ফুরিয়ে গেলে আমরা নিঃশব্দে উঠে আসতাম। 

একদিন দাদু ওই ভাবে ধ্যানস্থ। নদীর উপর শীতের শেষবেলায় একটা অদ্ভুত আবছা আলো পড়েছে। ফসলের ক্ষেত নিস্তব্ধ নিঃসাড়। একটা কুয়াশার গোলা নদীজল থেকে উঠে আসছে। ঘাটে জনহীন নৌকা বাঁধা। জলে স্রোত নেই, শব্দ নেই। 
সেই বয়সের যা স্বভাব। আমি উঠে কিছুদুর একা হাঁটলাম। জলের একটা পচাটে গন্ধ শীতের বাতাসকে ভারী করে তুলছিল। এওকটা লাল বল গড়িয়ে গড়িয়ে পায়ে পায়ে নিয়ে আমি আস্তে আস্তে ছুটছি। কখনও দাঁড়াচ্ছি। দাদুর দিকে ফিরে দেখি তিনি তখনও একইরকম বসে আছেন। সাদা লাঠিটা দূর থেকেও দেখা যাচ্ছে।

কোথাও একটা ঈশারা ছিল। একটা ইঙ্গিতময় ষড়যন্ত্র। নদীর ভাঙ্গা পাড় বেয়ে নেমে গিয়ে জল ছুঁয়ে শীতভাব টের পাই। বলটায় নোংরা লেগেছিল।সেটা জলে ধুয়ে উঠে আসছি, ঠিক সে সময় মুখ তুলে দেখি ঠিক মাথার উপরে হেলানো বাড়িটা ঝুলছে। ভিতের থেকে মাটি ক্ষয়ে গিয়ে একটা ঝুল বারান্দার মত ঝুঁকে আমাকে দেখছে। 

এত কাছ থেকে ওভাবে বাড়িটাকে দেখিনি কখনও। দাদুকে তখনও দেখা যাচ্ছিলো, বিকেলের হালকা অন্ধকার তখনও ঢেকে ফেলেনি তাঁকে। সাদা লাঠিটা তখনও ঝলকাচ্ছে। মুখ তুলে বাড়িটা আবার দেখি। বাড়িটার মাথার ওপরে ফ্যাকাসে চাঁদ। 

ভুতটাকে তখনই দেখতে পেলাম।
কথাটা কিছুটা ভুল হল। ভুতটাকে আসলে আমি দেখেছি কি? বোধহয় না। দেখা নয়, ভুতটাকে আমি তখনই টের পেলাম। 
নদীর দিক থেকে কখনও কখনও হাওয়া দেয়। দমকা হাওয়া। একবার শ্বাস ফেলে চুপ করে যায়। চাঁদের আলোটাকে তক্ষুনি ঢেকে দিল কুয়াশা এসে। ঘোমটা খুলে বাড়িটা তখন চারধার চেয়ে দেখে নিল একটু। 
পায়ে পায়ে আমি খাড়া পাড় বেয়ে উঠতে লাগলাম। কোনও কারন ছিলনা, কেবলই মনে হল একটু বাড়ীটা দেখে আসি তো।
কিন্তু দেখার কিছুই ছিল না। চারধারে ভাট আর শ্যাওড়ার জঙ্গল। বিছুটি পাতা ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে আছে। দুএকটা বড় নিম গাছ, এসব পার হয়ে অন্ধকার দরজার কাছে গেলে দেখা যায়, ভিতরে গভীর অন্ধকার, ধুলোর ধূসরতা, চামচিকে ডেকে উঠে। একটা বাদুর ডানা ভাসিয়ে শূন্যে ঝুলে পড়ে আচম্বিতে। দাঁড়িয়ে থাকি। অন্ধকার সয়ে আসে চোখে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দেখতে পাই, বড় ঘরটার মেঝেতে একটা চিঠি পড়ে আছে। একটা চিঠি, আর কিছু নয়।

কার চিঠি? কে ফেলে গেছে?
একসঙ্গে অনেকগুলি শব্দ ভেসে উঠে মনের ভেতর। নিমগাছে ফিসফিসিয়ে হাওয়ারা কথা কয়। তক্ষক ডেকে ওঠে নিজস্ব ভাষায়। বাড়িটার ভেতরে অদৃশ্য জলের শব্দ। 
দাঁড়িয়ে থাকি। চিঠিটা পড়ে আছে ধুলোয়। সাদা চৌকো।
সন্ধ্যে হয়ে এল। আলো জল থেকে তুলে নেয় তাঁর শরীর। নদীর পরপারে ঘোরলাগা অন্ধকার। বেলা যায়।

কথা হয়, সে কেমন কথা কে জানে। কিন্তু তবু জানি, চারধারে কথা হয়। গাছে, জলের, বাতাসের, কীট-পতঙ্গের। প্রানপনে তারা বার্তা বিনিময় করে। সেরকমই একটা কথা চারধারে তৈরী হতে থাকে। 

হঠাৎ উত্তর পাই - তোমার, নাও।
প্রকান্ড ঘরের অন্ধকার মেঝেয় চিঠিখানা পড়ে আছে। তুলে নাও। ও চিঠি তোমার জন্যই পড়ে আছে। 
আমার চারধার অপেক্ষা করছে, দেখছে। চিঠিটা আমি তুলে নিই কিনা।
আমি নিলাম না।
দাদু দূর থেকে ডেকেছিল - কোথায় গেলি ভাই?
আমি মুখ ফিরিয়ে নিলাম, মাথা নেড়ে বললাম - না, নেবো না।
উত্তর পেলাম - যেখানেই থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকো, একদিন না একদিন এই চিঠি ঠিক তোমার ঠিকানা খুঁজে যাবে। চিঠি পাবে, চিঠি পাবে।
ভুতটাকে আমি দেখেছিলাম সেই প্রথম ও শেষবার। পুরোনো পোস্ট অফিসের বাড়িতে। ঠিক দেখা বলে না। অনুভব করা। 

ভয় করে না, তবে চোখে জল আসে কখনও কখনও। বয়স হল। কবে সেই শহর ছেড়ে চলে এসেছি। কতদুরে। কিন্তু ঠিক জানি, চিঠি পাব, চিঠি পাব।।
Share
Tweet
Pin
Share
No comments
মানবীয় জীবন-যাপন;  এরকম কিছুই না, শুধুই গালে হাত দিয়ে ভাবছিলাম- উড়ছে যখন রেণু; উড়ছে তার শপিং ব্যাগ উড়তে থাকা সুতোয় বাঁধা চিঠিতে লিখি-  -আসন্ন শীতে ওর পরিচিত গন্ধটা আমার চাই-      আজ প্রবাসের বিজন বেলায় মেঘের আনাগুনা দেখে হঠাৎ তোমার কথা মনে পড়ল। মনে পড়ল সেই গ্রামের মেঠো পথ দিয়ে যখন স্কুল থেকে ফিরতাম, তুমি প্রায় আমার বই খাতা ভিজিয়ে দিতে। সেই খাতা উনুনের কাছে দিয়ে কত শুকিয়েছি। বৃষ্টি সে সব স্মৃতি এখন থাক। ইঠ পাথরের পরবাসে তোমার নরম স্পর্শ কমই পাই বলতে গেলে। কেমন আছো বৃষ্টি? 

 নিশ্চয় তুমি তেমন ভাল নেই। জলবায়ু পরিবর্তনের হাওয়ায় তুমি ও এখন মত পালটিয়েছ। আষাঢের দিন তারিখ মেপে নাকি তুমি আর আসনা আমার সুজলা বদ্বীপে? যখন তখন নাকি তুমি আর হেসে লুটোপুটি খাওনা? শ্রাবনের ভর যৌবনেও তুমি নাকি মাঝে মাঝে নিরুদ্দেশ? 

হ্যাঁ বৃষ্টি তোমাকে মিস করছি খুব। এখানে তোমার সেই জংলী ভালবাসার রূপ খুব কম। একটু একটু তুষার পাতের ন্যায়, যা মনে হয় অভিমানের কান্না তোমার । এই যা কয়েক ফোটা!!মুষলধারে যে তোমাকে আজ দেখছি না অনেক বছর। বৃষ্টি তোমার সাথে আমার যেখানে প্রথম পরিচয় সেই শ্যামলিমায় যাই এখন আবারো। জান বৃষ্টি, তুমি আসলেই আমার কদম ফুল গাছটা কেবল হাসে। 

তোমাকে সে এত পছন্দ করে কেন বুঝতাম না। মাঝে মাঝে আমি পাগলামি করে তপ্ত রোদে যখন ঘেমে যেতাম তখন তোমাকে ডাকতাম । এমনকি বৈশাখে ও। মাঝে মাঝে দেখতাম তুমি অসময়ে ও চলে আসতে। তুমি যখনই আস তোমাকে স্বাগতম জানাতে তখন আমার বাবুনিরা, তুলতুলরা বারান্দায় বসে বসে ছড়া কাটত-- আয় বৃষ্টি ঝেপে,ধান দেব মেপে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান" আর দাদা বাবু চলে যেত "আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম........ শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম"শ্রীকান্তের গানের সুরে।

তোমার আগমনে মাছেরা ও কি খুব খুশি হয়? খায় ডিগভাজি? আচ্চা রিমঝিম, তোমাকে আমার খুব গায়ে মাখতে ইচ্ছে করে কেন খুব?শহরে যখন তুমি আসতে আমি তখন চুপি চুপি বাসার চাদে চলে যেতাম মনের সুখে ভিজব বলে। ডাঃ বাবু, মা সবার কথা তখন মনে থাকত না। কেবল তোমার সাথে ছিল মাখামাখি। আহা কি আনন্দ!!! আমার বুক যখন ফেটে চৌচির হয়,বোশেখ যখন আমাকে পাগল করে তোলে, আমার সবুজ যখন কেঁদে কেটে নুয়ে পড়ে, ধুসর হয়ে যেতে চায়,তুমি কেমনে যেন গোপনে জেনে যাও সবুজের কথা, চাতক পাখির কথা। তুমি এসে দাও তাদের মনে দোলা, প্রানে প্রানে আবার তোল জীবনের সুর। 

আচ্ছা বৃষ্টি, আকাশ তোমাকে খুব কষ্ট দেয় তাই না? তুমি একটু চন্চল হলেই তোমাকে পাঠিয়ে দেয় আবারো আমার কাছে। কিন্তু আমি যখন দেখি তুমি আকাশকেই ভালবাস, আকাশের বুকেই তুমি শুভ্র মেঘ হয়ে ভেসে থাকতে চাও, তখন আমি কেবল অভিমান করতে পারি।আমার অভিমান গুলো ও ভাসিয়ে দিই পরিযায়ী পাখির মত তোমার ভেসে বেড়ানোর সুখে। তুমি যখন পরিশুদ্ধ হয়ে ফিরে আস আবারো আমি ও ভুলে যাই তাবৎ অভিমান। যদিও তুমি আকাশের সাথে মাঝে মাঝে খুব রাগারাগি করে অনেক দিন থেকে যাও, ভাসিয়ে নিয়ে যাও আমার কিছু সম্বল তবু ও আমি প্রতীক্ষায় থাকি তোমার আগমনী পথে,আমার প্রতিটা সবুজ, দোয়েল, কোয়েল কষ্ট জেনে ও তোমাকে আহবান জানায় ডানা ঝাপটিয়ে, প্রতীক্ষার প্রহর গুনে গুনে।

 বৃষ্টি ভাল থেকো তুমি, তোমার যখন ইচ্ছে এসে পড় এই মন ভুমে, নিঃস্ব কর আপত্তি নেই, তবু ও মাঝ রাতে, খাঁ খাঁ ঘুঘু ডাকা নির্জন দুপুরে, শ্রাবন সন্ধায় আমি তোমার অপেক্ষায় থাকব কয়েক গোছা কদম হাতে। ইতি তোমার কান্না টুকু যেখানে রাখ প্রতি নিয়ত যেখান থেকে তুমি সেজে গুজে চলে যাও আকাশের বাড়ী সেই আমি সর্বংসহা ধরনী।।
Share
Tweet
Pin
Share
No comments
Older Posts

About me


About Amalie

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Praesent non leo vestibulum, condimentum elit non, venenatis eros.

Follow Us

Labels

Amazing Facts Books Humanity the guardian Travel আমার একলা থাকার সঙ্গী কথাকাব্য কবিতারা নন্দিনীকে বর্ষার কবিতাগুচ্ছ নন্দিনীকে শীতের কবিতাগুচ্ছ নস্টালজিক মন নীলপরীর গল্পেরা প্রিয় মুভি এবং রিভিউ

recent posts

FOLLOW ME @forbestime

Blog Archive

  • ▼  2017 (150)
    • ▼  December (35)
      • এ্যালিস! এ্যালিস! তুমি বিম্বিত হয়ো জোছোনাতে
      • India's Lesser Known UNESCO World Heritage Sites
      • ঘুমোতে যাওয়ার আগে
      • একটি প্রেমের গল্প
      • The Unlikely Beauty of Broken Glass
      • বৃষ্টিতে ভিজব বলে ভিজে গেল দুই চোখ
      • Celebrating the Bond Between Monkeys and Their Humans
      • 7 Alien 'Earths' May Be Swapping Life via Meteorites
      • 10 Trips to Gift Your Favorite Traveler
      • Geminid Meteor Shower Peaks Tonight—How to See It
      • 30 Facts About 2017’s Most Googled Movies
      • Meet Hangul, the Most Handsome Stag in Jammu and K...
      • Thousands of Refugee Children Are Stranded on Euro...
      • বিষাদ,– তোমাকে আমি লিওনার্দো কোহেনের গানে চিনি
      • রোজকার রোজগার
      • Dhanushkodi: Why A Road Trip To this ‘Ghost Town’ ...
      • 25 World Monuments in Danger
      • This Woman is Your Adventurer of the Year—Video Ex...
      • The Ultimate Nilgiris Road Trip: From Coimbatore t...
      • Kashmir’s Enchanted Valley
      • কার প্রতীক্ষায় আছো
      • তুমি নেই বলে
      • The Best Pictures Of 2017 Siena International Phot...
      • Amazing Autumn In The Polish Sudetes
      • Toddler Keeps Stealing Prince Harry’s Popcorn Unti...
      • রাতের কবিতা
      • 20+ Of The Best Entries From The 2016 National Geo...
      • 10+ Of The World’s Greatest Dads
      • 15 Interesting Facts about Dreams
      • 10 Most Amazing Revenge Stories From Around The World
      • 10 fascinating facts about different countries tha...
      • 10 Strange Mysteries From Around The World That Ar...
      • The 10 Of The Greatest (True) Stories Ever Written...
      • The Top 10 Greatest Love Stories Of All Time (Prep...
      • International Borders Around The World
    • ►  November (27)
    • ►  October (19)
    • ►  September (4)
    • ►  August (15)
    • ►  July (11)
    • ►  June (8)
    • ►  May (31)
  • ►  2016 (25)
    • ►  December (2)
    • ►  March (23)

Created with by BeautyTemplates