• Home
  • About
  • Contact
    • Category
    • Category
    • Category
  • Shop
  • Advertise

Banggle.Info

facebook google twitter tumblr instagram linkedin
কোনো একদিন দেখা হবে বন্ধু, বৃষ্টিতে ভিজব খুব একসাথে কোনো একদিন ভুলে যাওয়া রাস্তারা, পথ দেখাবে হাত রেখে তোর এই হাতে।
১।
আমার যাদুর ঝাঁপি, আমার জমানো পুঁজিপাটা
তাতে আর কিছু নেই, আছে শুধু মায়াবীমুকুর
আমার সে আর্শিটা চিরতরে তোমাকে দিলাম
এ্যালিস! এ্যালিস! তুমি বিম্বিত হয়ো
...




২।
আমি জানি, এসব বলার মত এখনও ছোঁয়নি এসে শীত
ঝরেছে যে সব পাতা এখনও তাদের রঙ ধূসরের চিহ্নরহিত
শিকড়ে বাড়িয়ে হাত তারা শুধু জল চেয়েছিল
এখন অনেক দেরী হয়ে গেছে, এক তিলও
অবসর নেই আর তোর বা আমার – কী করে মেলবো ডানা দখিনা হাওয়ায়
তবু যদি সময়ের থেকে কিছু দূরে গিয়ে আজ একবার বসে থাকা যায়...




৩।
আসলে যে ছেলেটা মরে গিয়েছিলো কিছুদিন আগে
জবানবন্দী তার  লেখা হয় নাই,
বিশ্বাস করেছে সেও দখিনা হাওয়ায়
মেনে নিয়েছিলো, এভাবেও বেঁচে থাকা যায়
প্রতি দিন, অষ্ট প্রহর
এবং রাতের শেষে ভোর, প্রতি দিন নিয়মিত আসে
অটুট বিশ্বাস ছিলো তার – দখিনা বাতাসে
তবুও সে মরেছিলো
মরেছিলো, মরে যেতে হয়
মরে যাওয়া, অর্থাৎ জীবনের অপচয় করেছিলো
সুতরাং হিসেবী ছিলো না বলা চলে
তলে তলে কী যে ভেবেছিলো সে খবর নেওয়া যায় যদি
ধরা যাক, স্বীকারোক্তি, মৃত্যুকালীন।




৪।
গহন কিছু ইচ্ছে করে -
এক সমুদ্র জংলা ঘাসের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এক সমুদ্র অন্ধকারে
ঝলসে নেবো যে সম্পর্ক, তার কি কোন নাম দেওয়া যায় অর্থবহ
খাতায় লিখে?
এক শালিখে আটকে গেছি। অন্যটাকেও দেখতে পাবো খানিক পরে
তেমনটা আর হচ্ছে কোথায়? শিকড় এত আলগা হল - ভালই বোধ হয়
ভরসা রাখা অস্থাবরে... এই বাজারে..




৫।
জানো - ওদিকে অনভ্যাসে আয়নাতে জমে থাকে মরচের দাগ
রুমালে জমেছে সন্দেহ
বুকপকেটের ভাঁজে চক্রান্তের গন্ধ পাই
এমনকি ঝোড়ো হাওয়া
সেও বুঝি থেমে যায় অন্ধকার রাতে
রাতের কথায় মনে হল – স্বপ্ন দেখেছি
আহা, স্বপ্ন দেখেছি কাল রাতে
স্বপ্নের কথা থাক, স্বপ্নেরা থাক অগোচরে
বরং অন্য কথা বলো।




৬।
কোনদিন দেখা হয়ে যাবে
যেমন মেলার ভিড়ে চোখে পড়ে যায় চেনা মুখ, সেইভাবে
ভদ্রতার হাসি, অমায়িক
হয়তো বা মুখোমুখি নয়, বেশ দূরে, তবু ঠিক
পাশাপাশি বসা যেন, কিছু কথা বড় আলগোছে
সময় কত কি মোছে
খাড়াই অন্ধকারে নিষ্প্রভ পাহাড়ের দাগ
খুনসুটি, ভালোবাসা, আদর – সোহাগ
নদীতে জোয়ার ছিলো, এখন ভাঙ্গন।




৭।
আমাদের নিরালা উঠোনে ঝাঁকড়াচুলের একটাই গাছ
পাগলের মত নির্বাক হিংসে করবে শুধু - কথা ছিল
নতুন গুড়ের ঘ্রাণ ঠোঁট ছুয়ে মিশে যাবে কানের লতিতে
সূর্যাস্তের আগে দীর্ঘ গোধূলি জুড়ে আমাদেরই ছায়া
ক্রমশঃ আবছা হবে আমাদেরই নিভৃত সড়কে।
Share
Tweet
Pin
Share
No comments

হন্তারক গুলিবিদ্ধ হিস্পানি প্রান্তরে পড়ে-থাকা
লোর্কা, তাঁর কবিতার পঙ্‌ক্তিমালা স্তব্ধ মধ্যরাতে
মাথার ভেতরে ডালিমের দানার মতন লাল,
হল্‌দে চকোলেট,
ফিরোজা, বেগুনি গুঞ্জরণ; যেন কেউ কী বিভোর
বাজিয়ে চলেছে এক চন্দ্রিল সিস্ফনি
সত্তা জুড়ে; জানালার কাছে যাই, একটি ব্যাকুল গাছ হাত
বাড়ায় আমার দিকে, বুঝি সখ্য দিতে চায় এই
প্রীতির কাঙালটিকে। মশারির ভেতরে গৃহিণী
ঘুমে কাদা, তার মৃদু নিঃশ্বাস পতনে অতীতের
তরুণীর শরীরের দিলরুবা আর মরূদ্যানের হাওয়ার
ধ্বনি, ঠোঁটে কিছু
স্বপ্নকণা ঝরে, ব্লাউজের বেড়া টপকিয়ে বের
হয়ে আসে স্বপ্নভ্রষ্টতায়
যমজ চাঁদের মতো স্তন, ওর খোলা চুল নিয়ে
খেলা করি, সৌন্দর্য এসেছে যেন ফিরে বেখবর অবয়বে।





রক্তভেজা হিস্পানি প্রান্তর থেকে উঠে
তিনি, লোর্কা, চলেছেন হেঁটে একা দেশদেশান্তরে
দুয়েন্দোর ঘূর্ণিনাচে। মুখের ভেতর থেকে তাঁর
কেবলি বেরিয়ে আসে রঙিন বুদ্বুদ
অবিরত, যায়
দিগন্তের দিকে বাধাবন্ধহীন। ফুটন্তে জিপসি
রমণীর নৃত্যপর ঘাগরা এবং অগ্নি গোলকের মতো
ষাঁড়, বুকে গোলাপ-প্রোথিত মাতাদোর, বৃষ্টিপায়ী
স্তব্ধ ঠোঁটে মৃত্যুর প্রসূন, কাসিদার
স্মৃতি নিয়ে চলেছেন হেঁটে বড় একা।





রক্তভেজা হিস্পানি প্রান্তর থেকে উঠে
তিনি, লোর্কা, চলেছেন হেঁটে একা দেশদেশান্তরে
দুয়েন্দোর ঘূর্ণিনাচে। মুখের ভেতর থেকে তাঁর
কেবলি বেরিয়ে আসে রঙিন বুদ্বুদ
অবিরত, যায়
দিগন্তের দিকে বাধাবন্ধহীন। ফুটন্তে জিপসি
রমণীর নৃত্যপর ঘাগরা এবং অগ্নি গোলকের মতো
ষাঁড়, বুকে গোলাপ-প্রোথিত মাতাদোর, বৃষ্টিপায়ী
স্তব্ধ ঠোঁটে মৃত্যুর প্রসূন, কাসিদার
স্মৃতি নিয়ে চলেছেন হেঁটে বড় একা।





রক্তভেজা হিস্পানি প্রান্তর থেকে উঠে
তিনি, লোর্কা, চলেছেন হেঁটে একা দেশদেশান্তরে
দুয়েন্দোর ঘূর্ণিনাচে। মুখের ভেতর থেকে তাঁর
কেবলি বেরিয়ে আসে রঙিন বুদ্বুদ
অবিরত, যায়
দিগন্তের দিকে বাধাবন্ধহীন। ফুটন্তে জিপসি
রমণীর নৃত্যপর ঘাগরা এবং অগ্নি গোলকের মতো
ষাঁড়, বুকে গোলাপ-প্রোথিত মাতাদোর, বৃষ্টিপায়ী
স্তব্ধ ঠোঁটে মৃত্যুর প্রসূন, কাসিদার
স্মৃতি নিয়ে চলেছেন হেঁটে বড় একা।




যদি কাল ভোরবেলা আমার চোখের পাতা দুটো
পাখির গুটিয়ে-রাখা ডানার মতন
হয়ে যায়, যদি মৃত্যু আমার সত্তার তন্তুজালে
সকালে ফলিয়ে যায় নিরুত্তর হিম, তবে আমি
রোদ্দুরের রেণুমাখা ডুমুর গাছের পাতা, ডালে দোল-খাওয়া
পাখি দেখব না আর; এবং যেসব
কবিতার, দর্শনের বই কিনে সাজিয়ে রেখেছি
থরে থরে বুক-শেলফে, সেগুলো হবে না পড়া আর
কোনো দিন, যার মুখ বার বার দেখেও মেটে না
দৃষ্টি-তৃষ্ণা, তার
মুখশ্রী অদৃশ্য হবে আবছায়া হয়ে চিরদিনকার মতো।

রাত আড়াইটা বাজে, চৌকিদার হেঁকে যায় কখনো-সখনো,
ঘুম কি আসবে আজ? আমার চিন্তার
গা বেয়ে ক্রমশ নামে মাকড়সা, অষ্টবক্র মুণি,
তীরবিদ্ধ দুলদুল, কবরের মাটি-চেরা হাত, বৃষ্টিধারা,
আমার চিন্তার মোহনায় সদ্যমৃতা
সিমোন দ্য বোভোয়া দাঁড়ান, অস্তরাগে মুখ তাঁর
জরাকে তাচ্ছিল্য করে অপরূপ দীপান্বিতা, যেন
তাঁকে কোনো শহরতলিতে
দেখেছি কখনো হেঁটে যেতে চুপিসারে, টুপি-পরা
ক্ষেতে জংধরা কিছু রাইফেল পড়ে আছে কংকালের মতো,
দীর্ঘ ঘাসে ঢাকা হরিণেরা সবুজ রঙের ত্বক পেয়ে যায়,
ডান দিকে কবর খুঁড়ছে কারা ক্রমাগত এবং বাঁদিকে
কণ্ঠে এনে সমুদ্র কল্লোল কী প্রবল
গান গেয়ে হেঁটে যান পল রবসন।
Share
Tweet
Pin
Share
No comments




যখন তোর সাথে আমার তুমুল ঝগড়া চলে --
তুই অফিস থেকে ফিরে, মাথার মধ্যে হলকা আগুন,
বেশ কয়েকটা কবিতা লিখে, আমি ব'সে আছি একরাশ
মনখারাপ নিয়ে...
দু'- চারটে সাংসারিক কথার পর চড়তে থাকে গলা।
ঘরের দেয়ালগুলো কাঁপতে থাকে ভয়ে --
যখন তোর সাথে আমার তুমুল ঝগড়া চলে,
হয়তো, তুই রাগের চোটে একটানে খুলিস মাথায় সাজানো
চুলের ক্লিপ,
আর ছুঁড়ে ফেলে দিস তাকে বিছানার ওপর !
আমিও হয়তো দারুণ রেগে চশমা দিই ছুঁড়ে ওই বিছানায়...
ঠিক যেসময় আমাদের তুমুল ঝগড়া চলে,
বিছানায় নিশ্চিন্তে তোর ক্লিপ আমার চশমা তখন নতুন
প্রেমের গল্প লিখতে ব্যস্ত --
স্বার্থপরের মতন !




Share
Tweet
Pin
Share
No comments

হৃদয় অরণ্য শ্রাবণ ধারায় ভেসে যায় প্রতি রাতে,
টুপটাপ শব্দের মোহে রচিত যে পংতিমালা
জন্মের আগেই মৃত্যুমুখে পতিত হয় বলে;
কদম বিলাসী হয়ে ওঠেনা ভাবুক, খেয়ালি মন।




ডায়েরীর পাতাগুলো হাহাকার করে
প্রতিনিয়ত শূণ্যতাকে উপজীব্য করে,
বেচেঁ থাকে, বাচঁবে বলেই………………
শুভ্র কিংবা সাদাই থেকে যায় সারাক্ষণ,
ভয়ংকর একাকীত্ব গ্রাস করে চারপাশ;
কালির আচঁরে আকাঁ হয়না কারো স্কেচ।




বর্ষণ হয় চারিপাশে, হৃদে….. নয়নে
সবুজ আভা ফুটে ওয়ে অবনী জুড়ে
প্রেয়সীর হাসিতে নতুন মহাকাব্য রচিত হয়;
এই শ্রাবনে,
কারো কারো ভগ্ন হৃদয় কাটিয়ে উঠতে চায় শোক,
অথবা
অশ্রুবিলাসী কেউ চোখ মোছে,
পেছনে রেখে যায় শূণ্য ডায়েরীটাকে
ঘুট ঘুটে অন্ধকারে রাত্রিবাস, হয়ে শ্রাবণ সঙ্গী
ভিজব শ্রাবন ধারায়…..ভিজব আমি,
কেন জানি;
বৃষ্টিতে ভিজব বলে ভিজে গেল দুই চোখ।




Share
Tweet
Pin
Share
No comments
আমি ভিজলে আমিই ভিজি কিন্তু তুমি ভিজলে শহর ভিজে যায়।।



বিষাদ,– তোমাকে আমি লিওনার্দো কোহেনের গানে চিনি, আমি দেখি
শান্ত বাড়ি ফিরে যাওয়া মেয়েটির মুখ, একভিড় বাসের মধ্যে একা মুখে শতাব্দীর বেদনা
একটি শান্ত রাস্তা বেঁকে গেছে, মুখ নয়, মুখের ছায়ায় দেখছি ভারতবর্ষ
মৃত্যু নয়, জীবনের মধ্যে দেখছি সাবধানী চোখের সন্ত্রাসের কান্না
রাস্তার উপরে পড়ে থাকা একটি বাচ্চা, তাকে টপকে যাচ্ছে আশাবাদ
আগুনের উপর দিয়ে, চুনমাখা মুখে
ভবিষ্যতের দিকে লাফ মারছে আমাদের ধর্ম
ঘরের দেওয়ালে দেওয়ালে আলপনা, ছেঁড়া জামা, স্বাধীনতার বিষাদ
আমাদের শহুরে গাড়ির ভিতর দিয়ে আমরা
লালমাটির গন্ধের কাছে শুঁকে দেখছি:
হাসির সবুজ রং, নীল রং, আর বেগুনী দুঃখের ভারে নুয়ে থাকা শালুক ফুল
আকাশের দিকে সর্বস্ব দিয়ে জলের উপর অপেক্ষা করছে পদ্মপাতা
আমি শীতের বিকেলে গঙ্গার ঘাটের দিকে চলে যাই
কী এর রহস্য নিয়ে নেমে গেছে আশ্চর্য সিঁড়ি
জলের উপর নেমে গেছে আমাদের জীবন
আমরা ফিরে আসছি, ফিরে আসতে আসতে ভুলে যাচ্ছি সেই সব হাসি
সেই সব আশ্চর্য বাচ্চারা, — যারা আমাদের দিকে এগিয়ে দিয়েছিল
কয়েকশো, কয়েকলক্ষ বছরের দীর্ঘনিঃশ্বাস



আমরা ফিরে আসছি, ফিরে আসতে আসতে জড়িয়ে ধরছি আমাদের মৃত্যুভয়
চাকার ধুলোয় সর্বাঙ্গ ভরে গেছে আমাদের স্মৃতির
বিষাদ,– তোমাকে আমি লিওনার্দো কোহেনের গানে চিনি, — আমি জানি সুজান
আমি জানি তার সঙ্গে অন্ধের বিশ্বাস নিয়ে ছুটে যেতে হবে
জানি কোথাও শান্তি অপেক্ষা করে আছে আমাদের জন্য
আর ভুলে যাচ্ছি আমাদের কথা ছিল অন্যকিছু
রেললাইনের ওপারে আমাদের ঘর,- আমরা জলের উপর দিয়ে
হাঁটতে পারি না, আমরা নৌকা নিয়ে ভেসে পড়তে পারি না ।যীশুর কাছে
আমাদের একটি আঙুল আগুন, একটি বিষ, একটিতে অবিশ্বাস
আর আমাদের শহর, — আমাদের থমথমে টেবল, মেপে নেওয়া মুখ
কথার ভিতর দিয়ে কথার দিকে এগিয়ে দেওয়া ছুরি
ছুরির ভিতর অসংখ্য গলিপথ
মৃত্যুর ভিতরেও জমে থাকা আমাদের নগরকীর্তন
— শান্ত হচ্ছে না কোনওকিছুই, –নিভে যাচ্ছে না কোনও মোমবাতি
আমাদের বিশ্বাসগুলো ভাঙা বাল্বের মতো ছড়িয়ে পড়েছে
নার্সিংহোমের ভিতর ছোট ছোট বাচ্চাদের মুখ
হাসপাতালের ভিতর দিয়ে ছুট্টে ছুট্টে যাওয়া মৃতের স্ট্রেচারের পাশে
সন্ধ্যার আলোর ভিতরে জন্ম নিচ্ছে ছোট ছোট বাচ্চাদের মুখ
ছুরি কাঁচির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ক্রমশ ভালোবাসতে শিখছি
ওহ কোহেন ভালোবাসার শেষের দিকে আমাদের নাচ
কালু ডোমের ঘাট থেকে ভাসিয়ে দিয়েছি আমাদের প্রদীপ
পুড়তে থাকা চিতার গন্ধ নিয়ে সেই সব প্রদীপ
তোমার দিকে যাচ্ছে না সুজান
তোমার দিকে যাচ্ছে না পুরুলিয়া
আমাদের প্রার্থনা
নোনা সমুদ্রের কাছে আরও নোনা শব্দে শুনছি পাড় ভেঙে এগিয়ে আসছে
অচেনা নৌকো, যার আরোহীর মুখের রঙ শীত




Share
Tweet
Pin
Share
No comments


আদর করিসনি অনেকদিন হলো
আজকাল বৃষ্টি দেখতে দেখতে নোনতা জলে গা গরম
হয়।
সকালের পোড়া বাসি রুটি ,
রোজকার রোজগার।
বাড়তে থাকা জ্বরে থার্মোমিটার ডোবালেই
আমার চোখে পারদ বাড়তে থাকে।
ভাগ্যিস সংখ্যা ছিল ,ছিল শূন্য ম্যাথামেটিক্সের পাতায় পাতায়
প্রবলেম ছিল আছে থাকবে।
সল্ভড ও আসবে,
কিন্তু শূন্য বুকের বায়ুমন্ডলে জমতে থাকা নিকোটিন
অপ্রয়োজনীয় হবে না কখনো।
শূন্য শূন্য শূন্য রিং ছেড়ে উড়ে যাবে সুপার জেট মাঝ
আকাশে।
শব্দ হবে প্রচন্ড জোরে।
আরো জোরে মাথার ভিতর আগামী রাত
জানলার বাইরে খোলা আকাশ থাকবে।
কিন্তু সেই জেট তেপান্তরে ,হয়তো আরো দূরে
তোর সালোয়ারের নীল ওড়না উড়িয়ে যাবে।
আদর করিসনি অনেকদিন হলো
আজকাল বৃষ্টি দেখতে দেখতে জলের ফোঁটাগুলো
বন্য হয়ে যায়।
অফিস ফেরৎ বাসেদের জানলায় দাঁড়িয়ে থাকে চোখ
রোজ স্টপেজ আসে স্টপেজ যায়।
কিন্তু বুকের স্টপেজে বাড়তে থাকা স্যাকারিনে
বারংবার ফুল স্টপ ,ফুল স্টপ ,ফুল স্টপ।
Share
Tweet
Pin
Share
No comments
Older Posts

About me


About Amalie

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Praesent non leo vestibulum, condimentum elit non, venenatis eros.

Follow Us

Labels

Amazing Facts Books Humanity the guardian Travel আমার একলা থাকার সঙ্গী কথাকাব্য কবিতারা নন্দিনীকে বর্ষার কবিতাগুচ্ছ নন্দিনীকে শীতের কবিতাগুচ্ছ নস্টালজিক মন নীলপরীর গল্পেরা প্রিয় মুভি এবং রিভিউ

recent posts

FOLLOW ME @forbestime

Blog Archive

  • ▼  2017 (150)
    • ▼  December (35)
      • এ্যালিস! এ্যালিস! তুমি বিম্বিত হয়ো জোছোনাতে
      • India's Lesser Known UNESCO World Heritage Sites
      • ঘুমোতে যাওয়ার আগে
      • একটি প্রেমের গল্প
      • The Unlikely Beauty of Broken Glass
      • বৃষ্টিতে ভিজব বলে ভিজে গেল দুই চোখ
      • Celebrating the Bond Between Monkeys and Their Humans
      • 7 Alien 'Earths' May Be Swapping Life via Meteorites
      • 10 Trips to Gift Your Favorite Traveler
      • Geminid Meteor Shower Peaks Tonight—How to See It
      • 30 Facts About 2017’s Most Googled Movies
      • Meet Hangul, the Most Handsome Stag in Jammu and K...
      • Thousands of Refugee Children Are Stranded on Euro...
      • বিষাদ,– তোমাকে আমি লিওনার্দো কোহেনের গানে চিনি
      • রোজকার রোজগার
      • Dhanushkodi: Why A Road Trip To this ‘Ghost Town’ ...
      • 25 World Monuments in Danger
      • This Woman is Your Adventurer of the Year—Video Ex...
      • The Ultimate Nilgiris Road Trip: From Coimbatore t...
      • Kashmir’s Enchanted Valley
      • কার প্রতীক্ষায় আছো
      • তুমি নেই বলে
      • The Best Pictures Of 2017 Siena International Phot...
      • Amazing Autumn In The Polish Sudetes
      • Toddler Keeps Stealing Prince Harry’s Popcorn Unti...
      • রাতের কবিতা
      • 20+ Of The Best Entries From The 2016 National Geo...
      • 10+ Of The World’s Greatest Dads
      • 15 Interesting Facts about Dreams
      • 10 Most Amazing Revenge Stories From Around The World
      • 10 fascinating facts about different countries tha...
      • 10 Strange Mysteries From Around The World That Ar...
      • The 10 Of The Greatest (True) Stories Ever Written...
      • The Top 10 Greatest Love Stories Of All Time (Prep...
      • International Borders Around The World
    • ►  November (27)
    • ►  October (19)
    • ►  September (4)
    • ►  August (15)
    • ►  July (11)
    • ►  June (8)
    • ►  May (31)
  • ►  2016 (25)
    • ►  December (2)
    • ►  March (23)

Created with by BeautyTemplates